প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রাহকের সাশ্রয় নিশ্চিত করার উদ্দেশ্যে স্পেকট্রামের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।
সংগঠনটি উল্লেখ করেছে, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অংশীজনদের আলোচনা এবং স্পেকট্রাম নবায়ন প্রক্রিয়ায় গৃহীত উদ্যোগের জন্য শিল্প খাত কৃতজ্ঞতা প্রকাশ করে। তবে, পূর্বে প্রচারিত অঙ্কের তুলনায় হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা হলেও, এটি স্বীকার করা জরুরি যে, বর্তমান প্রস্তাবিত স্পেকট্রাম মূল্যায়ন নবায়নের ক্ষেত্রে প্রচলিত মানদণ্ড নয়। খাতের রাজস্ব ও বাজারবাস্তবতার নিরিখে বিবেচনা করলে, এটি আন্তর্জাতিক ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাজারমানদণ্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আজ বুধবার দুপুরে বনানীর প্রাসাদ সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।
আসন্ন স্পেকট্রাম নবায়ন নিয়ে আলোচনা করেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ এবং রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব)।
বক্তারা উল্লেখ করেন, স্পেকট্রাম নীতি ডিজিটাল অন্তর্ভুক্তি, নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্ভাবন এবং নাগরিকদের জন্য সাশ্রয়ী সংযোগসহ ব্যাপকতর জাতীয় লক্ষ্যসমূহকে সহায়তা করবে। তাই, সরকারি রাজস্ব ও খাতের দীর্ঘমেয়াদি টেকসইতার মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষা করা অপরিহার্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন