প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) শেরপুর জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার পাঁচ উপজেলার প্রায় তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এতে ব্যবসার অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসার প্রসার ঘটানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শেরপুর শহরের মাধবপুর এলাকায় অবস্থিত শেরপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ শুরু হয়। বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানটি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামসুদ্দোহা মাসুম এবং মো. ফজলে আজীম পারভেজ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। বক্তব্য দেন মো. গোলাম কিবরিয়া ডিপি।
সমাবেশে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তাঁরা নিজ নিজ ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নতুন উদ্যোগের বিষয়ে মতামত বিনিময় করেন।
বক্তারা ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে অংশ নেওয়া ব্যবসায়ীরা এ আয়োজনকে নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ানোর বিষয়ে নতুন ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন