প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইসিসির আপিল প্যানেল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ওপর থেকে ডেমেরিট পয়েন্ট তুলে নিয়েছে। এই ডিমেরিট পয়েন্টটি গত জুনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে 'অসন্তোষজনক' পিচ প্রস্তুত করার জন্য দেওয়া হয়েছিল। এটি গাদ্দাফি স্টেডিয়ামের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো ডেমেরিট পয়েন্ট পাওয়ার ঘটনা ছিল।
অস্ট্রেলিয়াকে ১৫৭ রানে অলআউট করার পর পাকিস্তান চার উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে। কম স্কোরের এই ম্যাচে পিচটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল, কারণ সেখানে স্পিনারদের অতিরিক্ত সহায়তা ছিল।
তিন ম্যাচের সিরিজের এটি ছিল একমাত্র ওয়ানডে যেখানে কোনো দল ২০০ রানের গণ্ডি পার করতে পারেনি। রাওয়ালপিন্ডি ও লাহোর—উভয় ভেন্যুতেই পাকিস্তান দল টার্নিং উইকেট তৈরি করেছিল এবং তৎকালীন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি তাদের এই কৌশলকে জোরালোভাবে সমর্থন করেছিলেন।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ম্যাচের ফুটেজ, ম্যাচ রেফারির রিপোর্ট এবং সংশ্লিষ্ট দলগুলোর মতামত পর্যালোচনা করার পর প্যানেল এই নিষেধাজ্ঞা বাতিল করেছে। পর্যালোচনা অনুযায়ী দেখা গেছে যে, পিচে ‘অতিরিক্ত অসমান বা অস্বাভাবিক স্পিন ছিল না’।
আইসিসির আরোপিত পিচ-সংক্রান্ত যে কোনো শাস্তির বিরুদ্ধে পিইসিবির সফলভাবে রায় উল্টানো এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে পাকিস্তান-ইংল্যান্ড টেস্টের জন্য 'অসন্তোষজনক' পিচ প্রস্তুত করার কারণে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ওপর যে ডেমেরিট পয়েন্ট আরোপ করা হয়েছিল, তার বিরুদ্ধে সফলভাবে আপিল করেছিল পিসিবি। সে ম্যাচে সফরকারী দল প্রথম দিনে রেকর্ড ৫০৬ রান করে ৭৪ রানে জয়লাভ করেছিল।
অক্টোবরে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাথে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে চারটি ওয়ানডে এবং নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, কানাডা ও নেদারল্যান্ডসের ১৬ জুনের মেনস ক্রিকেট বিশ্বকাপ লিগ টু ম্যাচের পিচটিকে ম্যাচ রেফারি 'অনুপযুক্ত' ঘোষণা করার পর, আপিল প্যানেল সেই রায় বহাল রাখায় টরন্টোর কিং সিটির ম্যাপল লিফ ক্রিকেট গ্রাউন্ডের নামের পাশে তিনটি ডেমেরিট পয়েন্ট রয়েছে।
একই সিরিজের গত ৮ জুন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ম্যাচের আপিল প্যানেল মঞ্জুর করেছে। যদিও ম্যাচ রেফারি সেটিকে 'অসন্তোষজনক' বলেছিলেন, প্যানেল পর্যালোচনার পর ম্যাচটির পিচকে 'সন্তুষ্টজনক' বলে রায় দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন