প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতের আগমনের সাথে সাথে পিঠাপুলির প্রস্তুতি শুরু হয়। এই সময় খেজুরের গুড়ের স্বাদে তৈরি বিভিন্ন ধরনের পিঠা বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এর মধ্যে একটি আকর্ষণীয় খাবার হলো দুধপুলি। চালের গুঁড়ার খোলের ভিতরে নারকেলের পুর দিয়ে তৈরি এই পিঠাটি দুধ এবং খেজুরের গুড়ের মিশ্রণে রান্না করা হয়। ঘরেই সহজে দুধপুলি প্রস্তুত করা সম্ভব। আসুন, রেসিপিটি জেনে নিই।
উপকরণ
পুলির খোল তৈরির জন্য
- চালের গুঁড়া ১ কাপ
- ময়দা আধা কাপ
- লবণ ১ চা চামচ
- সাদা তেল ২ টেবিল চামচ
- পানি আড়াই কাপ
নারকেলের পুরের জন্য
- কুড়ানো নারকেল দেড় কাপ
- খেজুরের গুড় ১ কাপ
- চিনি ১/৪ কাপ
- ক্ষীর ১/৪ কাপ (ঐচ্ছিক)
দুধের মিশ্রণের জন্য
- দুধ দেড় লিটার
- খেজুরের গুড় ১ কাপ
- চিনি ১/৪ কাপ
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি কড়াইয়ে পানি, লবণ এবং তেল গরম করতে হবে। পানি ফুটে উঠলে চালের গুঁড়া এবং ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে মণ্ডটি ভালোভাবে মেখে নিতে হবে।
এরপর অন্য একটি কড়াইয়ে কুড়ানো নারকেল, খেজুরের গুড় এবং চিনি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর এতে ক্ষীর যোগ করে আবার মেশান। পুরটি কড়াইয়ের গা ছেড়ে এলে নামিয়ে ঠাণ্ডা করুন। এরপর ছোট ছোট লম্বাটে আকারে পুর তৈরি করুন।
চালের মণ্ড থেকে অল্প করে নিয়ে গোল করে হাতের তালুতে চেপে মাঝখানে গর্ত তৈরি করুন। এর মধ্যে নারকেলের পুর দিয়ে মুখ বন্ধ করে পুলির আকৃতি দিন।
একটি বড় পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। অল্প দুধে খেজুরের গুড় গুলে নিয়ে পাত্রে ঢালুন। এরপর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার দুধের মধ্যে তৈরি পুলিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। এরপর চুলা বন্ধ করে ঢেকে কিছু সময় রেখে দিন।
দুধপুলি ঠাণ্ডা হলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন। চাইলে ফ্রিজে রেখেও ঠাণ্ডা ঠাণ্ডা খেতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন