প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই বান্ধবীর মধ্যে ‘গভীর আকর্ষণ’ তৈরি হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে সম্পর্কটিতে বাধা দেওয়া হয় এবং তার ফলে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা! কিশোরীটি নিজের মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে, এবং ছোট বোন ও বান্ধবীকে নিয়ে ঘর ছাড়ে। এরপর মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় তারা নতুন জীবন শুরু করে। কিন্তু শেষ রক্ষা হয়নি; প্রযুক্তির সহায়তায়, টানা তিন দিন পর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার পুলিশ অভিযানের মাধ্যমে তিন কিশোরীকেই উদ্ধার করে।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) একজন ব্যক্তি পল্লবী থানায় হাজির হয়ে তার মেয়েটি নিখোঁজ হওয়ার ডায়েরি (জিডি) করেন। তিনি জানান, তার মেয়ে গত সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী এবং বান্ধবীর ছোট বোনকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু ফিরে আসেনি। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অন্য কিশোরীর পরিবারের পক্ষ থেকে আরও দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া দুই কিশোরী একাদশ শ্রেণির শিক্ষার্থী। তাদের কলেজ জীবনের শুরু থেকেই একে অপরের প্রতি গভীর আকর্ষণের অনুভূতি তৈরি হয়। বিষয়টি দুই পরিবারও টের পেয়েছিল এবং তাদের মধ্যে মেলামেশা ও যোগাযোগে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল।
এখন, পরিবারের নিষেধাজ্ঞার কারণে নিজেদের মতো করে থাকার জন্য এক কিশোরী ভয়ংকর পরিকল্পনা করে। গত ১ জুন দুপুরে সে কৌশলে নিজের মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দেয়। মা যখন ঘুমিয়ে পড়ে, তখন সে ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার এবং কাপড়-চোপড় একটি ব্যাগে ভরে নেয়। এরপর, ১৩ বছর বয়সি ছোট বোনকে সাথে নিয়ে সে ঘর থেকে পালিয়ে যায়। পরে, বান্ধবীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি বাসা ভাড়া করে তারা সেখানে আত্মগোপন করে।
তিনটি নিখোঁজ ডায়েরির ভিত্তিতে পল্লবী থানা পুলিশের একটি চৌকস টিম আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। শুক্রবার গভীর রাতে ঢাকা উদ্যানের সেই ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয়।
পল্লবী থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত তিন কিশোরীকে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের নিজ নিজ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন