প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাতার দেশটি ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এবং নির্বাচনের ফলকে প্রভাবিত করার জন্য কোনো কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগকে নাকচ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই অভিযোগগুলোকে ‘আরেকটি অপপ্রচার’ হিসেবে চিহ্নিত করেছেন।
মুখপাত্রের দাবি, কাতারকে ইসরাইলের রাজনৈতিক বিরোধে জড়ানোর উদ্দেশ্যে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেন, দোহা ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপ কিংবা নির্বাচনের ফল প্রভাবিত করার জন্য কোনো কর্মকাণ্ডে অর্থায়ন করেনি।
তিনি অভিযোগ করেন, এটি কাতারকে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধে জড়িয়ে ফেলতে ‘আরেকটি অপপ্রচার অভিযান’।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন