প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি সুফল পাচ্ছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে টিএসএমসির নিট মুনাফা প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
বর্তমানে এআই প্রযুক্তির প্রসারের ফলে বিশ্বজুড়ে চিপের চাহিদা দ্রুতগতিতে বাড়ছে। এবং এই চাহিদার বড় এক অংশ পূরণ করছে তাইওয়ানের টিএসএমসি। ফলে প্রতিষ্ঠানটি টানা পঞ্চম প্রান্তিকে রেকর্ড আয়ের দিকে অগ্রসর হচ্ছে।
এলএসইজি স্মার্টএস্টিমেটের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন-এই তিন মাসে টিএসএমসির নিট মুনাফা বেড়ে ৬৩২ দশমিক ৬ বিলিয়ন তাইওয়ানিজ ডলার বা প্রায় ১৯ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। এবং এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধি।
বিশ্বজুড়ে এনভিডিয়াসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই চিপের চাহিদা বৃদ্ধি পাচ্ছে অব্যাহত। এই বাজারে টিএসএমসির শক্তিশালী অবস্থানের ফলে তাদের মুনাফাও ধারাবাহিকভাবে বাড়ছে। এর ফলে পুরো প্রযুক্তি খাতে ইতিবাচক প্রভাব পড়ছে।
বিশ্লেষকদের মতে, দ্বিতীয় প্রান্তিকে যদি টিএসএমসির নিট মুনাফা ৫৭২ দশমিক ৫ বিলিয়ন তাইওয়ানিজ ডলার ছাড়িয়ে যায়, তাহলে সেটি হবে টিএসএমসির ইতিহাসে সর্বোচ্চ ত্রৈমাসিক নিট মুনাফা। পাশাপাশি এটি হবে টানা দশম প্রান্তিক, যেখানে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে।
রয়টার্সের তথ্যে জানা গেছে, টিএসএমসি আজ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে।
এর আগে সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তাদের রাজস্ব দ্বিতীয় প্রান্তিকে ৩৬ শতাংশ বেড়ে গেছে, যা বাজারের পূর্বাভাসের তুলনায়ও বেশি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন