প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমুদ্রপথে অবৈধভাবে মানবপাচার রোধে এবং উপকূলের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হলো শত কিলোমিটার দীর্ঘ রোড শো। ‘সমুদ্রপথে বিদেশ না’ এই স্লোগানে পরিচালিত রোড শোটি বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজন করেছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উখিয়া থেকে শুরু হয় মানব পাচার বিরোধী এই রোড শো। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, তরুণ ও যুবক, জেলে ও কৃষক, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সবাই অংশগ্রহণ করেন।
দুপুরের দিকে রোড শোটি টেকনাফ পৌঁছায়। এরপর বিকেলে সেখানে থেকে মেরিন ড্রাইভ হয়ে রাত ৮টায় কক্সবাজার সৈকতের কলাতলীতে ১০০ কিলোমিটার দীর্ঘ এই রোড শোটি সমাপ্ত হয়।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ নামের একটি প্রচারের অংশ হিসেবে এই রোড শো আয়োজন করা হয়েছিল। তার আগেও তিন দিন ধরে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে অনুরূপ কর্মসূচি সম্পন্ন হয়েছিল।
রোড শোর অংশ হিসেবে উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে একাধিক পথসভা অনুষ্ঠিত হয় যেখানে মানব পাচার বিষয়ক কুইজ এবং প্রশ্নমালা রাখা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে।
দালালদের প্রতারণা থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার আতিকুর রহমান নাহিদ বলেন, আশ্রয়শিবিরের রোহিঙ্গারা বিভিন্ন প্রলোভনে পাচারের শিকার হচ্ছেন। তিনি বিদেশে যাওয়ার জন্য সঠিক তথ্য জেনে সরকারি অনুমোদিত প্রক্রিয়ায় যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোড শোর মাধ্যমে সাধারণ মানুষ, সম্ভাব্য অভিবাসী, তরুণ সমাজ এবং স্থানীয় জনগণের মধ্যে নিরাপদ অভিবাসনের বার্তা পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন