প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ১২৪ দশমিক ৩৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে। এই কাঠের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশে হাবিলদার মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ১২৪.৩৭ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের সিজার মূল্য ৫ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এই বিষয়ে বলেন, "মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।" তিনি উল্লেখ করেন যে, চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, "চোরাচালান দমনে মারিশ্যা জোনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন