প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর মহানগরীর বিভিন্ন স্থানে চারটি থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলায় ২ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৯ জনকে গ্রেফতার করা হয়।
এতে সব মিলিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, মাদকসংক্রান্ত অপরাধের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বিএমপি। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন