প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন চোর/ছিনতাইকারী, ২ জন মাদক সেবনকারী, ৬ জন ধর্তব্য অপরাধে এবং ৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, চোর ও ছিনতাইকারী গ্রেফতারের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতার হওয়া চোর/ছিনতাইকারীদের মধ্যে রয়েছেন—দক্ষিণ রুমালিয়ারছড়ার ৭ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে মো. রমজান উদ্দিন (১৪), তোতকখালী তাহের মোহাম্মদ ঘোনার মো. শরিয়ত উল্লাহর ছেলে মো. আসিফ ওরফে আশিক উল্ল্যাহ (২৬), পিএমখালী ইউনিয়নের মাইজপাড়ার আমির হামজার ছেলে মো. আরিফ (২৫) এবং ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুলের মো. হোসাইনের ছেলে মো. আরমান (২৬)।
পুলিশের তথ্য অনুসারে, মো. আরিফের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দুটি পৃথক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৩ সালের ২৭ নভেম্বরের, যেখানে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৭৯/৪২৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি ২০২২ সালের ২৭ জুলাইয়ের, যেখানে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হওয়া দুজন হলেন—ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার মো. জামাল (২২) এবং কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনার রাজু ইসলাম (২০)। পুলিশ জানায়, রাজু ইসলাম বর্তমানে টেকপাড়া মাঝিরঘাট এলাকায় ভাড়াবাসায় বসবাস করছিলেন।
ধর্তব্য অপরাধে গ্রেফতার হওয়া ছয়জন হলেন—কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনার রবিউল হাসান (২০) ও করিম (২১), রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদরপাড়ার মো. শওকত হোসেন (৩২), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর এলাকার সুমন চন্দ্র রায় ওরফে হাসান (৪৫), পিএমখালী ইউনিয়নের মাইজপাড়ার রহমত উল্লাহ (৩৬) এবং ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীরপাড়ার রবিউল হাসান রাতুল (২২)।
অন্যদিকে, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে—কক্সবাজার পৌরসভার মঞ্জিল এলাকার মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ, ঝিলংজার জানার ঘোনার এহছানুল হক (৩০), কক্সবাজার সদর এলাকার পেতা সওদাগরপাড়ার খোরশেদ আলম, কক্সবাজার পৌরসভার লাইট হাউস পাড়া-ফতের ঘোনার আবু বক্কর ছিদ্দিক এবং পশ্চিম কুতুবদিয়াপাড়ার মোহাম্মদ আনিস (২৩)। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন