প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এটি করেছেন মিথ্যা অভিযোগে মানহানির প্রতিবাদ জানিয়ে। এই তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে মিডিয়া সেল থেকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং রাজনীতির স্বার্থে কিছু স্বার্থান্বেষী মহল নিয়মিত গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত দুই বছর ধরে বিভিন্ন রকম অপবাদ ও অপপ্রচারের শিকার হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্ট অভিযোগ কিংবা প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
কয়েকদিন আগের একটি পাবলিক প্রোগ্রামে বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, আসিফ মাহমুদ ৩ কোটি টাকা দাবি করেছেন বিসিবির সদস্য হওয়ার জন্য। বিষয়টি মিডিয়া দ্বারা সামনে আসার পর আসিফ মাহমুদ কয়েক দফা বীথিকার সঙ্গে যোগাযোগ করে অভিযোগের জন্য প্রমাণ দাবি করেন।
তিনি একাধিকবার নিশ্চিত করলেও কোন তথ্য দেননি। বারবার যোগাযোগ হলে বীথিকা জানিয়েছেন 'আমাকে তো এমনটাই বলা হয়েছে'। পরে তিনি জানান দেবেন বললেও যোগাযোগ বন্ধ করে দেন। এটি প্রতীয়মান করে যে, তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে চরিত্রহননের উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছেন।
এমতাবস্থায়, আসিফ মাহমুদ তার নামে আইনি নোটিশ পাঠিয়ে অভিযোগের পক্ষে আগামী সাত দিনের মধ্যে প্রমাণ উপস্থাপন করতে অনুরোধ করেছেন। অন্যথায়, বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তিনি যদি এটি না করেন, তবে আসিফ মাহমুদ তার বিরুদ্ধে আইনে মানহানির অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
এসব ধারাবাহিক অপপ্রচার শুধু আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার অংশ। আসিফ মাহমুদ এই বিষয়ে একা নন, আরও অনেকে একই ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন। ভবিষ্যতে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে আইনের মাধ্যমে জবাব দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন