প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী সোমবার (১০ আগস্ট)। এবার মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে এই ফল জানার জন্য আগে থেকে চালু থাকা ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন একটি নম্বর যুক্ত করা হয়েছে। এই নতুন নম্বর হলো— ১৬১৪০।
শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ওয়েবসাইটের মাধ্যমে এসএমএসের শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। মোবাইলে ফল দেখার জন্য শিক্ষার্থীদের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণস্বরূপ, SSC DHA 113456 2026 লিখে পাঠাতে হবে 16222 অথবা 16140 নম্বরে।
এছাড়া, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবে। এ ছাড়াও দুটি অভিন্ন ওয়েবসাইট eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এর মধ্যে গত ২০ জুলাই ফল প্রকাশিত হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর শিক্ষা বোর্ডগুলো এবার এসএসসির ফল প্রকাশ করতে চলেছে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন