প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব গত ১২ ঘণ্টায় ব্যাপক শক্তি অর্জন করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) পরিণত হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানান।
ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। ঘূর্ণিঝড়টির চারপাশে ২৮ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ ৯৭২ মিলিবার রেকর্ড করা হয়েছে।
পলাশ জানান, আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্রহ এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ, ঘূর্ণিঝড় অর্ণব আজ মঙ্গলবার সর্বোচ্চ শক্তি অর্জন করার আশংকা করা যাচ্ছে। এটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় (Extremely Severe Cyclonic Storm) হিসাবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যখন বাতাসের গতিবেগ ১৮৫ কিলোমিটার থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। দমকা হাওয়াসহ যা ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশংকা করা হচ্ছে।
বুধবার সকাল ৬টার পর থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্থলভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে। উপকূলে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড় (Very Severe Cyclonic Storm) হিসাবে আঘাত করার সম্ভাবনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন