প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরে চীনে বিশ্বনেতাদের একের পর এক সফর হচ্ছে, যা দেশটির ক্রমবর্ধমান কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে, এখন পর্যন্ত ২৩টি দেশের ২৬ জন শীর্ষ নেতা এবং জ্যেষ্ঠ কর্মকর্তা চীন সফর করেছেন।
সর্বশেষ এই তালিকায় যোগদান করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়ভেট কুপার। তিনি তিন দিনের সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন, যেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই এবং ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফরের পর, তিনি দেশের দক্ষিণের প্রযুক্তিনগরী শেনজেনে প্রযুক্তি এবং বিজ্ঞান সহযোগিতার বিষয় নিয়ে সফর করবেন।
চীন সফরকারী নেতাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চ্যান্সেলর, ক্রাউন প্রিন্স এবং পররাষ্ট্রমন্ত্রীরা। তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, কানাডা, স্পেন, পাকিস্তান, ইরান, ব্রাজিল, ভিয়েতনামসহ ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ দেশগুলো।
বিশ্লেষকদের মতে, চীনে এই ধারাবাহিক সফরের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি সহযোগিতা জোরদার করা। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বেশিরভাগ দেশ চীনের বিশাল বাজার এবং বিনিয়োগ সম্ভাবনাকে কার্যকরভাবে কাজে লাগাতে চাইছে।
এদিকে, চলতি বছরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশ সফরের পরিবর্তে দেশেই বিদেশি অতিথিদের স্বাগত জানাচ্ছেন, যা বেইজিংয়ের ‘হোস্ট-ডিপ্লোমেসি’ কৌশল হিসেবে মনে করা হচ্ছে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, সফরকারী দেশগুলোর মধ্যে ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি সবচেয়ে বেশি, যা মোট তালিকার প্রায় এক-তৃতীয়াংশ। যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ডের মতো দেশগুলোর নেতারা বাণিজ্য এবং কৌশলগত মতবিরোধ থাকা সত্ত্বেও চীনের সঙ্গে তাদের সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন