প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হোসেনের হত্যা মামলায় হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
রিফাতকে গ্রেপ্তার করা হয় সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে।
রিফাত সিরাজগঞ্জ জেলার সদর থানার গুনেরগাতি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি কৃষি ব্যাংকের টাউন নওয়াপাড়া শাখার ক্যাশ অফিসার। এসআরবি জানায়, আজমুল হোসেন হত্যা ঘটনার অন্যতম অভিযুক্ত রিফাত।
এসআরবি-৬ উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, আজমুল হোসেন হত্যার পর রিফাত আত্মগোপন করে। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৮ বরিশালের যৌথ দল পিরোজপুরে অভিযান চালায়। সেখান থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। রিফাত জানান, অন্যদের সঙ্গে আজমুল নিজেও লাঠি দিয়ে পিটিয়েছিল। আজমুল মারা যাওয়ার পর আত্মগোপন করেন তিনি।
এসআরবির এই কর্মকর্তা জানান, রিফাতকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন