প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেছেন, "ক্লীন ইমেজ ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে।" বাকীদের বিভিন্ন পদ-পদবীতে সম্মানিত করা হবে। এজন্য সবাইকে ধৈর্য্য ধরতে হবে।
শনিবার দুপুরে পৌরসভা হলরুমে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম জেরদার ও দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক ভিপি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এমপি আনু আরো বলেন, "দল ক্ষমতায় না থাকলে কি হয়।" সেই ফল বিগত ১৭ বছর ভোগ করেছি। জেল, জুলুম, নির্যাতন ও গুম, খুনের শিকার হয়েছি। কাজেই দলকে সুসংগঠিত করার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, "কোন মাস্তানি-সন্ত্রাসী বরদাস্ত করা হবে না।" মানুষ শান্তিতে থাকতে চায়। তাই আগে সন্ত্রাসী, লুটপাট, চাঁদাবাজি প্রতিহত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন