প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহে যুবলীগ নেতা সন্দেহে আটক একজনকে নিজেদের কর্মী হিসেবে দাবি করে জামায়াতের কর্মীরা থানা থেকে মুক্ত করেছেন। এই ঘটনা ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে হায়দার আলীকে পুলিশ আটক করে। কুশনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে তাকে তালসার পুলিশ ক্যাম্পে আটক করা হয়। পরে তাকে কোটচাঁদপুর থানায় স্থানান্তর করা হয়। রাত ৯টার দিকে স্থানীয় জামায়াতের নেতারা এসে জানান, হায়দার ২০২২ সাল থেকে তাদের দলের সক্রিয় কর্মী। তারা তার পক্ষে ইয়ানত দেয়ার রসিদসহ সভা-সমাবেশের প্রমাণ দেখান। এরপর পুলিশ হায়দার আলীকে মুক্ত করে।
কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, সোর্সের তথ্যের ভিত্তিতে হায়দার আলীকে আটক করা হয়েছিল। স্থানীয় জামায়াতের নেতারা এসে তাদের কর্মী দাবি করে প্রমাণ দেখান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হায়দার আলীকে জামায়াতের নেতাদের হাতে তুলে দেয়া হয়েছে।
কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আবদুল কাইয়ুম বলেন, ‘হায়দারকে ভুল তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছিল। তিনি আমাদের কর্মী। তার সব কাগজপত্র দাখিল করার পর পুলিশ যাচাই-বাছাই করে আমাদের কাছে দিয়েছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন