প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এই দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি এবং সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধনের পর কক্সবাজার বাস টার্মিনাল থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি টার্মিনালের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে বাস টার্মিনালে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এতে সড়কে চলাচলের নিয়মকানুন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াতের বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবদু ছাত্তার, কক্সবাজার বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ কামরুজ্জামান, ট্রাফিক পুলিশের কর্মকর্তা জানে আলম ভূঁইয়া, নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন কিশোর, সাধারণ সম্পাদক হাকিম আলী, উপদেষ্টা নুরুল ইসলাম হেলালী ও মোয়াজ্জেম হোসাইন সাকিল, সহসভাপতি নুরুল আমিন ও আমিরুল ইসলাম দুলু, সাংবাদিক শামসুল হক শারেক, সাংবাদিক মোর্শেদুর রহমান খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরতেই এই দিবসের কর্মসূচিগুলি আয়োজন করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন