প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর মেটার সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী উক্ত দুই প্ল্যাটফর্মে সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানান।
স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাটটি শুরু হয়। খবরটি রয়টার্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাটের তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্যানুসারে, ফেসবুকের জন্য ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামের জন্য পাঁচ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাত ১০টার দিকে উক্ত দুই প্ল্যাটফর্মের সমস্যার প্রতিবেদন দ্রুত হ্রাস পেতে শুরু করে। ফলে ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে গেছে।
তবে বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের করা প্রশ্নেরও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।
ডাউনডিটেক্টরের তথ্য মূলত ব্যবহারকারীদের পাঠানো সমস্যার প্রতিবেদনগুলোর ওপর ভিত্তি করে তৈরি হয়। তাই প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই বিভ্রাটের শিকার হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
এর আগে, গত জুলাই মাসেও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুকের জন্য সর্বোচ্চ চার হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রামের জন্য দুই হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন