প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ভাঙ্গুড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) উপজেলার কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এফএম কামারুম মুনিরা প্রমুখ। অনুষ্ঠান চলাকালীন বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চারা ও কৃষি সহায়তার প্রদান অব্যাহত আছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়ে থাকে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন