প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ফার্মগেইট অঞ্চলের তেজগাঁও কলেজের মসজিদ থেকে পুলিশ ২৩ জনকে জঙ্গি সন্দেহে আটক করেছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আটককৃতরা গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে যে, তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাদের বর্তমানে তেজগাঁও থানার হেফাজতে রাখা হয়েছে।
ওই কর্মকর্তা আরো বলেন, এটিইউ ও সিটিটিসির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন