প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করার জন্য হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘এ-৩’ ভিসাসহ সব ধরনের অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরি সম্পর্কে প্রযোজ্য কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে দেশের সব তফসিলি ব্যাংকে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক বিষয়টি সম্পর্কে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা প্রেরণ করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরি থেকে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হচ্ছে এবং মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হবে। ওই ওয়ার্ক পারমিটে বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের শর্তও অন্তর্ভুক্ত থাকে।
বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, একই বিধান অন্যান্য অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং যাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ রয়েছে, তাদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বিধি মেনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন