প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অন্যতম আলোচিত স্টার কিড জুটি ইব্রাহিম আলি খান এবং পলক তিওয়ারির প্রেমের গল্প নিয়ে আলোচনা কম হয়নি। দীর্ঘ তিন বছরের সম্পর্ক থাকার পর, অবশেষে তারা নিজেদের পথ আলাদা করে নিয়েছেন। ইব্রাহিম প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন।
অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ২৫ বছর বয়সি পুত্র ইব্রাহিম এবং অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ২৬ বছর বয়সি কন্যা পলকের বিচ্ছেদের খবর বলিপাড়ায় এবং সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। জানা গেছে, এই বিচ্ছেদের সিদ্ধান্তটি মূলত ইব্রাহিম আলি খানের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
চলতি মাসের শুরুতে রণথম্বোরে একসঙ্গে টাইগার সাফারিতে তাদের দেখা গিয়েছিল। তাই হঠাৎ করে বিচ্ছেদের কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বিচ্ছেদের খবরের পর, তাদের একসঙ্গে পরিকল্পিত শুটিংয়ের কার্যক্রম বাতিল করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এক অনুষ্ঠানে পলককে একা ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।
বিচ্ছেদ ঘটলেও তারা সামাজিক মাধ্যমে একে অপরকে এখনও ফলো করে যাচ্ছেন। খুব শিগগিরই ইব্রাহিম আলি খানের একটি জনপ্রিয় সেলিব্রিটি চ্যাটশোতে বিশেষ পর্ব প্রচারিত হবে। এই চ্যাটশোর জন্য নিজের অনস্ক্রিন আত্মপ্রকাশ যাতে বিচ্ছেদের খবরের আড়ালে চাপা না পড়ে, সে কারণে তাড়াহুড়ো করে সামাজিক মাধ্যমে আনফলো করা থেকে বিরত রয়েছেন ইব্রাহিম আলি খান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিচ্ছেদ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে হয়েছে এবং তারা এ বিষয়ে প্রকাশ্যে কোনো কাদা ছোড়াছুড়িতে জড়াতে চান না। বর্তমানে নিজেদের অভিনয় ও ক্যারিয়ারে মন দিতে চান ইব্রাহিম এবং পলক।
২০২২ সালে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় গাড়ি থেকে পাপারাজ্জিদের দেখে পলকের মুখ লুকানোর দৃশ্য ভাইরাল হলে, তখনই ইব্রাহিম-পলকের সম্পর্কের গুঞ্জন প্রথম প্রকাশ্যে আসে। পরে তাদের একসঙ্গে ছুটি কাটানো এবং পারিবারিক অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত।
২০২৩ সালের শেষের দিকে সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার ওরির সঙ্গে পলকের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়, যেখানে ইব্রাহিম আলি খানের বোন সারা আলির নাম উল্লেখ করে ক্ষমা চাইতে দেখা গিয়েছিল পলককে। ইনফ্লুয়েন্সার অরি সেই ক্ষমা খারিজ করলেও বিতর্কের কারণ স্পষ্ট হয়নি। তবে সম্পর্কের সূত্রপাত বা বিচ্ছেদ— কোনো বিষয়েই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি ইব্রাহিম বা পলক কেউই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন