প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বপ্ন পূরণ হয়েছে। তবে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলার স্বপ্ন পূরণ করতে গিয়ে ভারতকে চড়া মূল্য দিতে হচ্ছে।
গেল ফিফা উইন্ডোতে ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার বিপক্ষে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের ফলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আর্থিক ঘাটতির সম্মুখীন হয়েছে। এই ঘাটতি পূরণ করতে বর্তমানে ফেডারেশন হিমশিম খাচ্ছে।
ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এ কারণে ফিক্সড ডিপোজিট (এফডি) ভাঙানোর প্রস্তাব দেন। তবে সভাপতির এই প্রস্তাবে সদস্যদের আপত্তি রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, তিনটি ম্যাচ আয়োজনের খরচের কারণে এআইএফএফের সম্ভাব্য ঘাটতি ৮০ থেকে ৮৫ কোটি রুপি হতে পারে। গত রোববার বিশেষ সাধারণ সভায় চৌবে এফডি ভেঙে সেই অর্থের জোগান দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু অধিকাংশ সদস্যই এতে আপত্তি জানান।
সভায় উপস্থিত রাজ্য ফুটবল সংস্থার একজন কর্মকর্তা পিটিআইকে জানান, ‘তিনি (চৌবে) বলেছেন, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের ঘাটতি মেটাতে এআইএফএফের ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান।’ পরে কল্যাণ বাইরে থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেন বলে জানা যায়।
তবে ফেডারেশনের সহসভাপতি এনএ হারিস জানান, এফডি ভাঙানোর বিপক্ষে কার্যনির্বাহী কমিটি আগেই সিদ্ধান্ত নিয়েছিল। সাবেক সভাপতি প্রফুল প্যাটেলও আর্থিক দায় নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি চৌবে। তিনি বলেন, ‘না, আমি কোনো বক্তব্য দিচ্ছি না। এটি অভ্যন্তরীণ সভা। বাইরে বলার কী আছে?’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন