প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা প্রদান করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের জন্য ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
সম্প্রতি কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে অনলাইনে আবেদন বা তথ্য পাঠানোর জন্য এখনো ব্যক্তিগত বা অন্য ই-মেইল ব্যবহার করছে। এর ফলে দাপ্তরিক কার্যকলাপে বিলম্ব সৃষ্টি হচ্ছে।
আবেদন যাচাই-এর ক্ষেত্রে জটিলতা এতটা বৃদ্ধি পাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পরিণত হচ্ছে।
এ অবস্থায়, কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইল ([email protected])-এ কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো আবেদন বা তথ্য গ্রহণযোগ্য হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন