প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেছেন, চিকিৎসার জন্য বিশেষ বিমানে তাকে চীনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এ বিষয়ে চীন সরকারিভাবে কিছু জানায়নি এবং এই দাবির সত্যতা নির্ণয় করা সম্ভব হয়নি।
অন্যদিকে, ব্রিক্স সম্মেলন থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে চীনের ডেমোক্রেসি পার্টির নেতা জানান, দিল্লিতে জরুরি ভিত্তিতে প্রেসিডেন্টের চিকিৎসা করেন তার সঙ্গে থাকা চিকিৎসকেরা। এরপরই তাকে নিয়ে চীনের উদ্দেশে রওনা দেয় বিশেষ বিমান। বেইজিং বিমানবন্দরে ওই বিমান পৌঁছানোর পর জিনপিংকে তোলা হয় সামরিক কপ্টারে। সেখান থেকে বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, যেখানে অস্ত্রোপচার হয়।
ডেমোক্রেসি পার্টির এই নেতার দাবি, প্রেসিডেন্ট জিনপিং ভারতের কোনো হাসপাতালে চিকিৎসা করাতে সম্মত হননি। তিনি জানান, চিকিৎসা করালে তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ভারতের হাতে চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। এই সময়ে কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে তিনি যোগ দেবেন না। দেশের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রিসভার সদস্যরা। তবে ভারত সফরকালীন সময়ে দেশে ফেরার পরে তিনি অসুস্থ হয়েছেন কিনা, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
সূত্র: আনন্দবাজার অনলাইন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন