প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ কোরিয়ায় বুধবার (৩ জুন) অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোট গণনায় বড় সাফল্য অর্জন করেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি।
দেশের ১৬টি মহানগর ও প্রাদেশিক প্রধান (গভর্নর ও মেয়র) পদের মধ্যে ১২টিতে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
রাতভর চলা ভোট গণনায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা গিয়ংগি, ইনচন, চুংচং, হোনাম ও জেজু অঞ্চলে জয় নিশ্চিত করেন। অন্যান্যদিকে, এক্সিট পোল অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বুসান, গ্যাংওন ও জেওনবরাও, কিন্তু শেষ পর্যন্ত সেখানে দলটির প্রার্থীরা বিজয়ী হন।
প্রধান বিরোধী দল পিপল পাওয়ার পার্টি দেগু, গিয়ংবুক, গিয়ংনাম এবং সিউলে জয় লাভ করেছে। বিশেষ করে দেগু মেয়র নির্বাচনে জয় তাদের জন্য স্বস্তির কারণ হয়েছে।
সিউল মেয়র নির্বাচন ছিল সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু। ভোট গণনা সম্পন্ন হওয়ার আগেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জং ওন-ও বিজয়ী প্রার্থী ও সে-হুনকে অভিনন্দন জানিয়ে কার্যত নিজের পরাজয় স্বীকার করে নেন।
শুধু মহানগর ও প্রাদেশিক প্রধান পদে নয়, দেশজুড়ে ২২৭টি স্থানীয় প্রশাসনিক প্রধানের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি এগিয়ে রয়েছে। অর্ধেকেরও বেশি এলাকায় তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন অথবা জয়ের পথে রয়েছেন।
অন্যদিকে, পিপল পাওয়ার পার্টি ইয়ংনাম অঞ্চল ও চুংনামসহ প্রায় ৯০টি এলাকায় বিজয় অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, চো গুকের নেতৃত্বাধীন রিবিল্ডিং কোরিয়া পার্টি কেবল গওয়াংজু ও জেওনাম অঞ্চলে দু’জন প্রার্থীকে বিজয়ী করতে সক্ষম হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট লি জে-মিয়ং সরকারের প্রতি জনসমর্থনের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হবে এবং এটি আগামী জাতীয় রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন