প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এসআরবি কর্তৃক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩) তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার (১০ অক্টোবর) যুব উন্নয়নের প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এর পর যুব উন্নয়ন অধিদপ্তর পরীক্ষাটি স্থগিত করে এবং ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় ২৪২টি পদের বিপরীতে প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন