প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজস্থানের একটি আইনজীবী একটি নতুন এসইউভি গাড়ি কিনে সেখানে একাধিক ত্রুটি পাওয়ার অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছেন। তবে এর সাথে একটি অন্য বিষয়ও আলোচনায় এসেছে—গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি বলিউডের দুই তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে, এ ধরনের দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটেছে।
নিউজ এইটিনের প্রতিবেদনে জানা যায়, কীর্তি সিং নামে ওই আইনজীবী ২৪ লাখ রুপি ব্যয়ে একটি হুন্ডাই আলকাজার গাড়ি কেনেন। কিন্তু গাড়িটি ব্যবহারের শুরু থেকেই ইঞ্জিনে সমস্যা এবং গতি বাড়ানোর সময় শক্তি কমে যাওয়ার মতো একাধিক ত্রুটি দেখা দেয় বলে তার অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, একাধিকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও তিনি সন্তোষজনক সমাধান পাননি। তাই, পরে তিনি বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
ভাইরাল পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, মামলায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ছাড়াও ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ভাবুন তো, একটা গাড়ি কিনে শেষ পর্যন্ত বিজ্ঞাপনের তারকাদের বিরুদ্ধেই মামলা করতে হচ্ছে।’
এই বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বিতর্ক শুরু হয়েছে। গ্রাহকদের সঙ্গে প্রতারণার বিষয়ে একাংশের মত, জনপ্রিয় তারকারা যখন কোনো পণ্যের প্রচার করেন, তখন সেই পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা তৈরিতে তাদের ভূমিকা থাকে।
তাহলে কিছু ক্ষেত্রে তারকার দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে, অনেকেই মনে করছেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কোনো তারকাকে মামলায় অন্তর্ভুক্ত করা হলেও আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবে, তা সম্পূর্ণ আইনি প্রক্রয়ার বিষয়। আবার কেউ কেউ পুরো ঘটনাটির সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এবং অভিযোগগুলোকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন