প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স অনেক হয়েছে। তাই, এই বয়সে তার ভোটে না দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ত্যাগ করে ভবানীপুর আসন ধরে রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এভাবে মমতাকে কটাক্ষ করেন। একই সঙ্গে, নথি চুরির চেষ্টার অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যয়ের বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাসও দেন শুভেন্দু।
বুধবার বিধানসভায় নন্দীগ্রাম ও রেজিনগরের জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ এবং শাখারভ সরকার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু। ভবানীপুরে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পরে, ভবানীপুর আসনটি নিজের কাছে রেখে নন্দীগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেন।
শুভেন্দু বুধবার এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ভবানীপুর আসন ছেড়ে দিলে সেখানে ফের প্রার্থী হওয়ার সুযোগ পেতেন মমতা। সেই সুযোগ তিনি দিতে চাননি।
মমতার নাম উল্লেখ না করে শুভেন্দু বলেন, যিনি তার কাছে দুবার পরাজিত হয়েছেন, তাকে আবার নির্বাচনে লড়ার সুযোগ না দেওয়াই শ্রেয়। তার কথায়, মমতার বয়স প্রায় ৭৫ বছর। এই বয়সে তার বিশ্রাম নেওয়া উচিত।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন