প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগারে দুইটি ড্রোন হামলা চালিয়েছে। এই তথ্য সংবাদ মাধ্যম আলজাজিরার মাধ্যমে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উল্লেখ করেছে।
প্রতিবেদনের সূত্রে জানা গেছে যে, সৌদি আরবের জিজান অঞ্চলে হামলাটি পরিচালিত হয়েছে। কিন্তু, প্রতিবেদনে হামলার কারণে শোধনাগারটির কতটা ক্ষতি হয়েছে কিংবা হতাহত হওয়া ঘটেছে কি না, সে বিষয়টি জানানো হয়নি।
হামলার বিষয়ে গোষ্ঠীটি দায় স্বীকার করে জানায়, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা এবং সার্বভৌমত্ব সৌদি আরব লঙ্ঘন করার কারণে এর জবাব হিসেবে এই হামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন