প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের জামিয়া ফারুকিয়া মাদরাসার আবাসিক এক ছাত্রের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভুক্তভোগীর মা পাবনা সদর থানায় ৯(খ) ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত শিক্ষক আক্তারুজ্জামান জামিয়া ফারুকিয়া মাদরাসার শিক্ষক। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার গফুর বিশ্বাসের ছেলে। ভুক্তভোগী ছাত্রের বাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনিদহ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্প্রতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে নুরানী শ্রেণিতে পড়া ছাত্রকে ঘুম থেকে ডেকে নিয়ে মাদ্রাসার টিনশেড ঘরে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক আক্তারুজ্জামান। ঘটনাটি জানাজানি হলে বৃহস্প্রতিবার বিকেলে এলাকার লোকজন মাদরাসা শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা আসামীকে মারপিট করে। ঘটনার পর পুলিশকে খবর দিলে পাবনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামি শিক্ষককে হেফাজতে নেয়।
মামলার এজাহার থেকে জানা যায়, পাবনা সদর থানার ভজেন্দ্রপুরে জামিয়া ফারুকিয়া মাদরাসায় আবাসিক অবস্থায় নুরানী শ্রেণির ভুক্তভোগী ছাত্র উক্ত মাদরাসার শিক্ষক আক্তারুজ্জামানের দ্বারা নির্যাতিত হন। বেশ কিছুদিন ধরে আক্তারুজ্জামান মাদরাসায় ওই ছাত্রসহ অন্যান্য ছাত্রদের সঙ্গে অশালীন আচরণ ও অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর রাত ২টার দিকে নাবালক ছেলেকে ঘুম থেকে ডেকে একতলা বিশিষ্ট টিনশেড কক্ষে কাপড়ের পর্দা দ্বারা ঘেরাও করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য তিনি হুমকিও দেন। পরে ওই ছাত্র শিক্ষকের কাছে বিষয়টি জানালে ঘটনা প্রকাশ পায়।
ভূক্তভোগীর বাবা মেহেদী হাসান জিল্লুর বলেন, "আমি এই নরপশুর ন্যায় বিচার চাই। এমন বিচার চাই যাতে আর কোন মাদ্রাসা শিক্ষক এমন ঘটনা না ঘটানোর সাহস পায়।"
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জলেহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন