প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ে সোহেল মডেল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
সোহেল মডেল স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাড়াগাঁও ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে একটি উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা শিক্ষাপ্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমিকা রাখবে এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন