প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের আন্তর্জাতিক বার্তাসংস্থা এজেন্স ফ্রান্স-প্রেসের (এএফপি) ওপর একটি সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংস্থাটির সংবাদ ও অন্যান্য কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এএফপি কর্তৃপক্ষ জানায়, হামলার উৎস ও জড়িতদের শনাক্ত করার জন্য বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত কার্যক্রম চলছে। তবে হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্যারিসভিত্তিক এএফপির অভ্যন্তরীণ একটি ই-মেইল অনুযায়ী, স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই সাইবার হামলা শুরু হয়। বাংলাদেশ সময় তখন সকাল সাড়ে ৬টা।
এএফপি ফোরাম প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকেরা সংস্থাটির সংবাদ ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে সক্ষম হন। অনুপ্রবেশ শনাক্ত হওয়ার পরপরই এএফপির কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি পুনরায় চালু করা হবে না বলে ই-মেইলে জানানো হয়েছে।
তবে প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের বিকল্প ব্যবস্থায় সংবাদ ও অন্যান্য কনটেন্ট সরবরাহ অব্যাহত রেখেছে এএফপি।
সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার হামলার ঘটনা ঘটছে। এসব হামলার কিছু আর্থিক লাভের উদ্দেশ্যে অপরাধী চক্র পরিচালনা করে বলে ধারণা করা হয়। অন্যদিকে কিছু হামলার লক্ষ্য থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত করা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করা।
এএফপির ওপর সর্বশেষ এই হামলাও আন্তর্জাতিক পর্যায়ে বাড়তে থাকা সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নতুন করে সামনে এনেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন