প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজনৈতিক মামলায় দীর্ঘ দশ মাস কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের (স্বতন্ত্র) প্রার্থী ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। প্রায় দশ মাস কারাভোগের পর তাকে গত শনিবার (৩০ মে) মুক্তি দেয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার (৫ জুন) নিজ বাসায় ফিরে এসেছেন। তিনি চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) এলাকাসহ দেশের জনগণের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে হামলার অভিযোগে গত বছরের ৪ আগস্ট রাতে তাকে আটক করা হয়। এরপর সন্ত্রাস বিরোধী ৮, ৯, ১০, ১১, ১২ ধারার মামলায় তিনি কারাবরণ করেছেন। এ দীর্ঘ দশ মাসের কারাবাসের সময় তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগেছেন রেদোয়ান খান বোরহান। তার সহধর্মিনী সুলতানা নাসরিন খান জানান, আওয়ামী লীগের দলীয় কোনো পোষ্ট না থাকার কারণে এই নেতাকে একের পর এক মিথ্যা মামলায় আটকিয়ে রাখা হয়েছে। তিনি বারবার জামিন লাভ করলেও বিভিন্ন মামলায় তাকে আটক রাখা হয়। এ কারণে তিনি প্রতিনিয়ত আরও অসুস্থ হয়ে পড়ছেন। তাই চাঁদপুরসহ দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন রেদোয়ান খান বোরহান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন