প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লরির কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণের ফলে কারখানার একটি ফ্লোরে আগুন লেগে যায়। এ সময় সেখানে সাড়ে তিনশত শ্রমিক কাজ করছিলেন। এই ঘটনায় ৭ জন আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকার প্রীতি গ্রুপের এফএনএফ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
আগুনের ভয়াবহতায় শ্রমিকরা দৌড়াদৌড়ি শুরু করলে বেশ কিছু শ্রমিক আহত হন। তাদের পরে স্থানীয় মা ও শিশু হাসপাতালসহ নিকটবর্তী ক্লিনিকে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস রাত সাড়ে ৯টায় জানিয়েছে যে, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম রাত ৯টায় যুগান্তরকে জানান, প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণের কথা শোনা গেলেও আসলে লরিভর্তি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। কারখানায় আগুনের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া যুগান্তরকে বলেন, ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। বিস্ফোরণটি সিলিন্ডার থেকে হয়েছে, তা নিশ্চিত হওয়া গেছে। ভেতরে প্রচণ্ড আগুন থাকায় উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় প্রবেশ করতে পারছেন না। পরিস্থিতি পর্যবেক্ষণের পর হতাহতের সঠিক সংখ্যা জানানো হবে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনাটি খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শী সোলেমান বলেন, বিস্ফোরণের শব্দ শোনার পর আগুন ও বিস্ফোরণের আঘাতে কয়েকজন আহত হন। তিনি জানিয়েছেন যে, তিনি দুইজন দগ্ধ ও গুরুতর আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় পাশের সড়কে থাকা রিকশাচালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, আগুনের ঘটনায় এ পর্যন্ত ৫ থেকে ৭ জন দগ্ধ বা আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন