প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদে বক্তব্য রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, বিরোধী রাজনৈতিক দল এই বাজেটকে দিবাস্বপ্ন এবং চ্যালেঞ্জের বাজেট বলে উল্লেখ করছে। কিন্তু আসলে এই বাজেট কোন দিবাস্বপ্ন নয়, এটি বাস্তব বিষয়। সত্যিকার অর্থে, এটি বিএনপি সরকারের পক্ষেই বাস্তবায়ন সম্ভব।
শনিবার, জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করার সময় তিনি এসব মন্তব্য করেন। সকাল সাড়ে ১০টায় অধিবেশনটি শুরু হয় এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এগিয়ে চলে।
তিনি আরো বলেন, এটি একটি চ্যালেঞ্জিং বাজেট। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়া যেভাবে বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ করে নিয়েছেন, তারই ধারায় ভঙ্গুর অর্থনীতির প্রেক্ষাপটে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।
শামা ওবায়েদ উল্লেখ করেন, এই বাজেট নারীর ক্ষমতায়নের জন্য সহায়ক। এটি প্রত্যেকের জন্য একটি নারীবান্ধব বাজেট, যে বাজেট নারীর ক্ষমতায়নের উদ্দেশ্য সামনে রেখেছে, সেটি ব্যর্থ হতে পারে না। এতে যুবশক্তিকে নতুনভাবে গড়ে তোলার বিষয়টি উঠে এসেছে।
তিনি আরো জানান, কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ, স্বাস্থ্য কার্ড চালু, শিক্ষায় মিড ডে মিল প্রবর্তন, ফ্যামিলি কার্ড চলমান রাখা এবং স্থানীয় সরকারের উন্নয়নের জন্য বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কারণেই এটি জনবান্ধব বাজেট। এটি ব্যবসায়ীদের বাজেট বা গরিব মারার বাজেট নয়, বরং এটি গরিবদের রক্ষার বাজেট।
জুলাইযোদ্ধাদের জন্য বাজেট বরাদ্দ রাখা একটি ভালো উদ্যোগ হলেও, গত ১৭ বছরে যারা নির্যাতিত হয়েছেন, তৃণমূল দরিদ্র মানুষের জন্যও বরাদ্দ রাখা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন