প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুর-১ নম্বর শাহআলী মার্কেট থেকে শুরু করে মিরপুর-২ নম্বরের সনি স্কয়ার পর্যন্ত সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযান চলাকালীন রাস্তা ও ফুটপাতের উভয় পাশে গড়ে ওঠা সকল ধরনের অবৈধ স্থাপনা, দোকানপাট এবং হকার উচ্ছেদ করা হয়। পাশাপাশি, কোনো অনুমোদন ছাড়া ঝুলিয়ে রাখা বিজ্ঞাপনী বিলবোর্ড এবং ইউনিপোল সাইনও অপসারণ করা হয়েছে। উচ্ছেদকৃত দোকানপাটের বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোন কমান্ডারের নির্দেশে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন (৪১বিএন) এর বিভিন্ন পদবির ৩০ জন সদস্য মাঠপর্যায়ে মোতায়েন ছিলেন। থানা আনসার-ভিডিপি কর্মকর্তার (মিরপুর) উপস্থিতিতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশও এই অভিযানে অংশগ্রহণ করে। দেড় ঘণ্টাব্যাপী চলা এই অভিযানটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন