প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এবং ‘গলফ মিডিয়া’ একত্রে বাংলাদেশের পেশাদার গলফের প্রচার ও প্রসারে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। মঙ্গলবার আর্মি গলফ ক্লাবে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজিএর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি জেনারেল সিফাত চৌধুরী এবং গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তিতে স্বাক্ষর করেন মোহাম্মদ ইউনুস এবং মেজবাহ্-উল-হক। অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস বলেন, "বাংলাদেশের গলফকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই আমরা। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচার যত বাড়বে, গলফের উন্নয়নের সুযোগও তত বাড়বে। সে লক্ষ্যেই গলফ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছি। এটি আমাদের জন্য বিশেষ একটি দিন।" গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক বলেন, "গলফের উন্নয়নে প্রচারের বিকল্প নেই। বাংলাদেশের গলফের উন্নয়নের লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। বিপিজিএর সঙ্গে চুক্তির ফলে প্রচার কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।" বিপিজিএর সেক্রেটারি জেনারেল সিফাত চৌধুরী বলেন, "গলফ মিডিয়া দীর্ঘদিন ধরে গলফের প্রচারে কার্যকর ভূমিকা রাখছে। তাদের মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশের মানুষও বাংলাদেশের গলফ সম্পর্কে জানতে পারছেন। আশা করছি, একসঙ্গে কাজ করে এ খেলায় ইতিবাচক অবদান রাখতে পারব।"
এদিকে, মঙ্গলবার আর্মি গলফ ক্লাবে চতুর্থ ওয়েস্টার্ন গ্রুপ পেশাদার গলফ ওপেন শুরু হয়েছে। প্রথম রাউন্ড শেষে ৬-আন্ডার-পার স্কোর নিয়ে শীর্ষে রয়েছেন আকবর হোসেন। ৫-আন্ডার-পার খেলে দ্বিতীয় স্থানে আছেন বাদল হোসেন। ৩-আন্ডার-পার স্কোর নিয়ে তৃতীয় স্থানে জামাল হোসেন রয়েছেন। ২-আন্ডার-পার খেলে সজীব আলী ও মো. রাজুর সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন তারকা গলফার সিদ্দিকুর রহমান। চার রাউন্ডের এই প্রতিযোগিতায় এখনো তিন রাউন্ড বাকি আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন