প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নিয়োগের আদেশ জানানো হয়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ব্যবসায়ী মাসুদ আহমেদ মিলন। আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদসহ সাত জন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন মাজহারুল ইসলাম খান, মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক ও শারাফাতউল্ল্যা আরিফ।
যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম। কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মো. রেজাউল আহসান আকন্দ। কমিটির ১৭ জন সদস্যের মধ্যে বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড় অন্তর্ভুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর সভাপতি কায়েস আহমেদ সেলিম জানিয়েছেন, দেশের রোলার স্কেটিং অঙ্গনের মানোন্নয়ন এবং দেশব্যাপী এই খেলা ছড়িয়ে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য হবে।
তিনি উল্লেখ করেন, "রোলার স্কেটিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। যে কদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে।" পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের রোলার স্কেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, "আমরা যেহেতু ক্রীড়া ফেডারেশন, তাই দেশ-বিদেশে আমাদের নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে এবং দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা এই কার্যক্রমটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব।" তিনি আশা প্রকাশ করেন যে এবার বিজয় দিবসে ফেডারেশনের পক্ষ থেকে একটি ব্যতিক্রমী বর্ণিল আয়োজন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন