প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কদিন বাদেই বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। এরই মধ্যে ফুটবল উন্মাদনায় ভাসছে ভক্তরা। যদিও নিজেদের দেশ খেলতে না পারলেও এবারের ফিফা বিশ্বকাপে বাংলাদেশকে পাওয়া যাবে।
এই আসরের জন্য একটি গান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। গানটিতে তার সঙ্গে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে সেই গানটি এসেছে প্রকাশ্যে। সোমবার সন্ধ্যা (বাংলাদেশ সময়) ‘সির সির’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে।
ফুটবল বিশ্বকাপের অন্যান্য গানের মতোই উৎসবের আমেজে সাজানো হয়েছে এ গানের মিউজিক। ভিডিওতেও ফুটবল উন্মাদনার উপস্থিতি রয়েছে। গানের দৃশ্যে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে নোরা পারফর্ম করেছেন। এখানে উপস্থিতি রয়েছে সঞ্জয় ও গায়ক ভেজড্রিমেরও।
গানটি প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির জন্য দর্শক-শ্রোতারা বন্দনা করছেন।
গানটি ফেসবুকে শেয়ার করে সঞ্জয় লিখেছেন, ‘কয়েক মাসের শ্রম, কয়েক দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ। দেখুন, আমরা কী বানিয়েছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায়।’
সঞ্জয়-নোরাদের এই গান ফিফার এবারের অফিশিয়াল অ্যালবামে স্থান পাবে। এটি প্রথমবার বাংলাদেশের একজন শিল্পী এই আয়োজনের সঙ্গে যুক্ত হলেন। এছাড়াও, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান করবেন তারা।
এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তিন দেশে আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের তরুণ গায়ক ও ডিজে সঞ্জয় মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার মতো তারকাদের সঙ্গে পারফর্ম করবেন। শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করলেও সঞ্জয়ের শৈশব কাটে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন