প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠির কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হানের আকস্মিক বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে আজ সকালে থানার সামনের সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ। আজ শনিবার সকালে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নিয়ে এলাকার বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ওসির বদলি আদেশ বাতিল করে তাকে কাঁঠালিয়া থানাতেই বহাল রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, কাঁঠালিয়া থানায় যোগদানের পর থেকেই ওসি মোঃ আবু নাছের রায়হান প্রথাগত পুলিশিংয়ের বৃত্ত ভেঙে এক মানবিক ও জনবান্ধব সেবার অনন্য নজির স্থাপন করেছেন। বিশেষ করে উপজেলার প্রধান সমস্যা ‘মাদক’ নির্মূলে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আপসহীন অভিযান শুরু করেছিলেন। তাঁর কঠোর অবস্থান ও একের পর এক সফল অভিযানের কারণে কাঁঠালিয়া থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা কোণঠাসা হয়ে পড়ে।
মানববন্ধনে আসা সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু মাদকই নয়, চোর-ডাকাত সিন্ডিকেট দমন, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ ডায়েরি বা অভিযোগ নিয়ে থানায় আসা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অল্প দিনেই সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা অর্জন করেন। অপরাধ দমনে তাঁর এই সততা ও কঠোর অবস্থানের কারণে কাঁঠালিয়াবাসী পুলিশের প্রকৃত সেবা পেতে শুরু করেছিল।
এমন একজন নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তার আকস্মিক বদলির খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই প্রতিবাদে আজ সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে থানার সামনে এসে মানববন্ধনে যোগ দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
সচেতন নাগরিক ও সাধারণ জনগণের মতে, কাঁঠালিয়াকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও মাদকমুক্ত রাখতে ওসি আবু নাছের রায়হানের মতো কর্মকর্তার এই মুহূর্তে এখানে থাকা অত্যন্ত জরুরি। জনস্বার্থ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই সৎ ও কর্মঠ কর্মকর্তার বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহার করার আকুল আবেদন জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন