প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ : দুই শতাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন, জোট গঠন, প্রস্তাব প্রণয়ন ও ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন জাতিসংঘের আদলে।
পঞ্চগড় পাইওনিয়ার্স দুই দিনব্যাপী মডেল ইউনাইটেড ন্যাশনস আয়োজন করেছে, যা তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব এবং যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে।
ছায়া জাতিসংঘ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির ভূমিকায় অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
প্রথম দিনেই জেনারেল অ্যাসেম্বলিতে শরনার্থী সংকট, মানবিক অধিকার ও নিরাপদ আশ্রয় বিষয়ক প্রস্তাব ও যুক্তি তর্কে অংশ নেয় বিভিন্ন দেশ ও সংবাদ সংস্থার প্রতিনিধি শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, মূল সম্মেলনের আগে অংশগ্রহণকারীদের প্রস্তুত করতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অফলাইন ও অনলাইন কর্মশালা পরিচালনা করা হয়, যেখানে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল থিংকিং এবং নেতৃত্ব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পরে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হয়।
পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি পাবলিক স্পিকিং, নেগোশিয়েশন, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য, জানান পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় পাইওনিয়ার্সের পরিচালক ব্যারিস্টার নওশাদ জমির।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, লেখক ও আইনজীবী ব্যারিস্টার নওফেল জমির, বিএনপি নেতা আদম সুফি এবং পঞ্চগড় পাইওনিয়ার্সের অন্যান্য সদস্যরা। আজ শনিবার এই সম্মেলন শেষ হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন