প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা দাবি করেছেন যে, গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন।
তিনি এই দাবি করেন রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে।
তারেক রেজা লেখেন, রাশেদ খাঁন এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন। ডাকসু নির্বাচনে জিএস পদে দাঁড়ানোর পর শিবির তাকে অন্য একজনের জন্য সরে দাঁড়াতে বললে তিনি সংগঠনটি (শিবির) ত্যাগ করেন। এরপর তিনি হয়ে ওঠেন মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ, যা সাবেক শিবিরদের জন্য একটি পরিচিত সিন্ড্রোম।
তিনি আরও উল্লেখ করেন, একটি ঘটনা বললে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেদিন ভোরে আবরার ফাহাদ হত্যার খবর প্রকাশ পায়, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের নেতারা রাশেদ খাঁন ও নুরুল হক নুরকে ফোন করে কর্মসূচি দেওয়ার কথা জানান।
তারেক রেজা লিখেছেন, রাশেদের পরামর্শ উপেক্ষা করে কর্মসূচি ঘোষণা করা হলে তিনি এক নেতাকে ফোন করে বলেন, ‘কথা না শুনলে তোমাদের ছাত্র অধিকার পরিষদ করার প্রয়োজন নেই, কাল থেকে আমাদের সঙ্গে আসবা না।’ অথচ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সেই রাশেদ খাঁনই শেষ পর্যন্ত উপস্থিত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন