প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের মাদারগঞ্জে ২৩টি সমবায় সমিতিতে আমানত রাখা হাজার কোটি টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন। তাদের এই আন্দোলনে উপজেলা পরিষদসহ সরকারি দফতরের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।
সোমবার (২২ জুন) দুপুর থেকে ‘আমানত অর্থ উদ্ধার আন্দোলন কমিটি’র ব্যানারে বিকেল পর্যন্ত এ কর্মসূচি চলে। এই সময়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের আমানতের টাকা ফেরতের দাবি জানান।
আন্দোলনকারীরা জানান, উপজেলার আল-আকাবা, শতদল, স্বদেশ, নবদীপ, হলিটার্গেট ও রংধনুসহ ২৩টি সমবায় সমিতি গ্রাহকদের এক হাজার কোটি টাকারও বেশি আমানত নিয়ে পালিয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব সমিতির গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার জন্য মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মতো নানা কর্মসূচি পালন করে আসছেন। তবে এখনও পর্যন্ত কোনো সমিতিই তাদের আমানতের টাকা ফেরত দেয়নি।
আন্দোলন কমিটির মুখ্য সংগঠক শিবলুল বারী বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে আন্দোলন করে আসছেন। কিন্তু কোনওভাবেই তাদের অর্থ আবেদনের ব্যবস্থা হচ্ছে না। বাধ্য হয়েই তারা আবার উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। আমি কয়েক মাস আগে এখানে যোগদান করেছি। সমিতিগুলোর অনেক বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। আন্দোলনকারীরা উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকে অবস্থান করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন