প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা বাজারের স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ছাতা বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৬ জুলাই, ২০২৬) কাজী একতা ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাপলেজা বাজারের সকল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের হাতে ছাতা তুলে দেন কাজী একতা ফাউন্ডেশনের সভাপতি কাজী জাহিদুল ইসলাম অভি।
ছাতা বিতরণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে কাজী জাহিদুল ইসলাম অভি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন:
"কাজী একতা ফাউন্ডেশন সবসময়ই অবহেলিত ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। তীব্র রোদ আর বর্ষার এই মৌসুমে আমাদের বাজারের সম্মানিত ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আজকের এই ছাতা বিতরণ। আগামীতেও আমাদের এই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং কাজী একতা ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রোদ-বৃষ্টির এই মৌসুমে ছাতা পেয়ে ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাপলেজা বাজারের সাধারণ ব্যবসায়ীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন