প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী এ সময় বলেন, "ফ্রান্স বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।" বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী আরো জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর অধিকার ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যুর উদ্যোগ নিয়েছেন। "এটি বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতির প্রতিফলন।"
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, তাদের জন্য বিভিন্ন ভাতার আওতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন ভবনে র্যাম্প স্থাপন এবং ব্যবহার উপযোগী ওয়াশরুম নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মন্ত্রী জানান, "এটি একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি।" বর্তমানে এ কর্মসূচির আওতায় দেশজুড়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এ কার্ড ইস্যু করা হবে।
তিনি বলেন, "ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ ও সন্তানদের লেখাপড়ার পাশাপাশি বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ পরিচালনা এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন