প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দুই দিন আগেও একটি সমঝোতার ব্যাপারে অগ্রগতি হয়েছিল জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে। সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি সম্ভব। অবশ্যই আমি তা মনে করি।’
তিনি দাবি করেন, দুই দিন আগেও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতার বিষয়বস্তুতে অগ্রগতি হয়েছিল, কিন্তু এরপর তেহরান আরও আলোচনা প্রয়োজনের কথা বলে ওই চুক্তি থেকে সরে আসে।
এদিকে, দুই দেশের মধ্যেকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ কার্যকর করার ঘোষণা দেন। তিনি বলেন যে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং নিরাপত্তার জন্য অর্থ বাধ্যতামূলক করে তোলা হবে এ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বর্তমানে চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। অন্যদিকে, ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে প্রতিবেশী দেশের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ৪৫ মিনিট) সর্বশেষ হামলা শুরু হয়। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বেসামরিক নাগরিক এবং বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার সক্ষমতা দুর্বল করতে এ অভিযান পরিচালিত হয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার রাতে দেশটির দক্ষিণ অঞ্চলে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বান্দার আব্বাস, কিশ এবং কেশম দ্বীপসহ বুশেহর প্রদেশের জাম শহরে হামলার খবর পাওয়া গেছে। ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, পশ্চিম বান্দার আব্বাসে একটি প্রক্ষেপণাস্ত্র আঘাত হানলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীপন্থীদের নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। তারা বান্দার আব্বাসের কাছে একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ওমান উপসাগরসংলগ্ন হরমুজ প্রণালিতে তাদের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত এসেছে, যার ফলে একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।
আইআরজিসি দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা অভিযানের কাজ শুরু করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন