প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের মঞ্চে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে, আলজেরিয়া আত্মবিশ্বাসী বার্তা দিয়েছে। দলটির তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের লক্ষ্য শুধুমাত্র ভালো খেলা নয়, বরং লিওনেল মেসিদের হারানোও। ২০২৬ বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে, স্বাগতিক যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আলজেরিয়া দল। গ্রুপ ‘সি’-তে তাদের প্রথম ম্যাচে, আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে পৌঁছে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ২০ বছর বয়সী মাজা বলেন, “ইনশাআল্লাহ্, আমরা মেসিকে হারাব। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি ভালো বিশ্বকাপ খেলতে চাই।” বর্তমানে বায়ার লেভারকুসেনের হয়ে খেলা এই মিডফিল্ডার আরও বলেন, প্রতিপক্ষ বিভিন্ন কৌশলে চাপ তৈরি করার চেষ্টা করবে। তবে সেদিকে মনোযোগ না দিয়ে, নিজেদের খেলায় মনোযোগী থাকাই হবে তাদের প্রধান লক্ষ্য। মাজা বলেন, “আমাদের বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে হবে এবং শতভাগ উজাড় করে দিতে হবে। এরপর দেখা যাবে কী হয়। আমরা বিশ্বাস করি, ভালো কিছু করতে পারব।” ক্যানসাস সিটিতে পৌঁছানোর পর, দলটি সরাসরি ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায়, যেখানে বিশ্বকাপ চলাকালে তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে উপস্থিত আলজেরিয়ান সমর্থকেরা পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে দলকে স্বাগত জানান। ফলে বিশ্বকাপের আবহে, আরও উজ্জীবিত হয়ে উঠেছে আলজেরিয়া শিবির।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন